1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে শিশু খাদ্য তৈরি কারখানার সন্ধান, ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬.১৫ পিএম
  • ৮৩১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে অবৈধ কারখানা বসিয়ে শিশুখাদ্য ও কোমল পানীয় তৈরির দায়ে পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার(১৯ অক্টোবর) দুপুর ২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর এর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্ব উপজেলার বন্দোরখোলা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন কারখানাটিতে অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ কারখানা বসিয়ে শিশুদের বিভিন্ন খাদ্যদ্রব্য (ললি পপ, লিচি,ক্যন্ডি,চকোলেট, চানাচুর, বিস্কুট  আচার,জুস,ট্যাং ও কোমল পানীয় ইত্যাদি) উৎপাদন করে বাজারজাত করছে পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ নামের একটি কারখানা’ এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সতত্যা থাকায় কারখানাটির মালিক মো.রফিকুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানেটারী কর্মকর্তা মো.ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,’আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে যাচ্ছি। শিবচরের বন্দরখোলা এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে দেখতে পাই অবৈধভাবে তারা শিশুখাদ্য ও কোমল পানীয় উৎপাদন করছে। পরে তাদের জরিমানা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!