1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে আগু‌নে পু‌ড়ে‌ গেছে আটটি দোকান।

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১১.১৩ এএম
  • ৬৭৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে আগু‌নে পু‌ড়ে‌ গেছে আটটি দোকান। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে ব‌লে জানান স্থানীয়রা।

শনিবার (১৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার মাদবরেরচর হাটে এ আগু‌নের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ভোর রা‌তে হঠাৎ থেকে আগুন লে‌গে যায়। মুহূ‌র্তেই আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়ে। এ সময় হাটের ১ টি ইলেকট্রনিক দোকান,
১ টি মুদি দোকান,২ টি ভুসি মালের দোকান, তিনটি চায়ের দোকান ও ১ টি সেলুনের দোকান পু‌রোপু‌রি পুড়ে ছাই হ‌য়ে যায়। প‌রে মস‌জি‌দের মাইকে এবং ৯৯৯-এ কল ক‌রে বিষয়‌টি জানা‌লে, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী তাজেল মাদবর বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা।এসে দেখি আগুন উপরে উঠে গেছে। আমাগো এই সারির ৮ টি দোকান পুড়ে গেছে। আমার প্রায় ৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। ”

এ বিষয়ে ভুক্তভোগী সুমন বেপারী বলেন,রাতে কিভাবে আগুন লেগেছে আমরা জানিনা।তবে আগুনে আমার দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে আমার দোকানের প্রায় ২২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শিবচর ফায়ার সা‌র্ভিসের স্টেশন ইনচার্জ তরুনুর রহমান জানান, ভোররা‌তে আগুন লে‌গে আটটি দোকান পু‌ড়ে গে‌ছে।আমরা খবর পেয়ে সেখানে যাই।এলাকাবাসী ও আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখ‌নও বিস্তা‌রিত জানা যায়‌নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!