1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে জাতীয় শিক্ষা সপ্তাহ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৬.১৭ পিএম
  • ৬৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে  উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও  বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ আগষ্ট (বিকেল সাড়ে তিটার দিকে) শিবচর  উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে
স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়াম এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  বিএম আতাউর রহমান আতাহার।

শিবচর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাকসুদুর রহমান।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে প্রায় ৭০ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যারা গড়বে এরাই সেই সোনার ছেলেরা। তাদের প্রতি আমাদের শিক্ষকদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মেধা ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন,এ শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

এসময় শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামসুল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!