1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে প্রভাবশালীদের বিরুদ্ধে কৃষকের জমির পাট কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২, ৪.০৫ পিএম
  • ৮৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে জোর পুর্বক এক কৃষকের জমির পাট কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । আর এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮ টার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের হাবিবুর রহমান ফকির তার নিজ নামীয় ৮২ শতাংশ জমিতে পাট চাষ করেন। উক্ত জমির তফসিল ( মৌজা নম্বর -৫৫ , সরকারের চর, খতিয়ান নম্বর- বিআরএস ২৫৫, দাগ নম্বর বিআরএস ১৩২৮/১৩৩৩) জমির পরিমান ৮২ শতাংশ। গত ২৭ মে সকাল ৮ টার দিকে ইউনিয়নের ঝাউ কান্দি গ্রামের জামিরউদ্দিন খালাশীর ছেলে শহিদ খালাসীর নেতৃত্বে ঝাউ কান্দি গ্রামের হুমায়ুন খালাসীর ছেলে ইমন খালাসী (২০),বাবুল ফকিরের ছেলে মামুন ফকির (৩২) জোর পুর্বক ঐজমির পাট কেটে নেয়।

ভুক্তভোগী বলেন ,খবর পেয়ে আমি সেখানে গিয়ে নিষেধ করলে ওই ব্যক্তিরা কৃষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়।

তবে এই বিষয়ে জানতে শহিদ খালাসীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!