1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ভাঙ্গায় ১০ মণ জাটকা ইলিশ জব্দ, আটক ৫

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ১০.০২ এএম
  • ১২২৮ জন সংবাদটি পড়েছেন।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিনের মালিগ্রাম হাটের মাছের বাজার থেকে বুধবার
( ১৮মার্চ) সকালে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময়  পাঁচ জেলেকে আটক করে তাদেরকে ৭০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত ১০ মণ জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও গরীব অসহায় পরিবারকে বিতরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে জাটকা বিক্রির গোপন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মাদ আল-আমীন সঙ্গে ছিলেন উপজেলা মৎস অফিসার দেবলা চক্রবর্ত্তী অভিযান চালিয়ে পাঁচ জেলেকে জাটকা বিক্রির সময় আটক করেন। এ সময় তাদের নিকট থেকে প্রায় ১০ মণ অবৈধ জাটকা জব্দ করেছেন।
পরে তাদেরকে অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস আইনে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। এরা হচ্ছে-জগৎ কৃষ্ণ মালোকে ৩০ হাজার, সরোয়ার সর্দারকে ২৫ হাজার, সুব্রত চৌধুরীকে পাঁচ হাজার, সুশান্ত দাসকে পাঁচ হাজার ও আমির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমান‍া করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মাদ আল-আমীন বলেন, ১০ মণ জাটকা জব্দ করে সম্পূর্ণ এতিমখানা মাদ্রাসায় ও গরীব অসহায় পরিবারের মাঝে বিরতণ করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!