1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে শ্রেষ্ঠ ওসি ডাসার থানার মোঃ হাসানুজ্জামান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯.০৯ পিএম
  • ৬৪১ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান।

মঙ্গলবার (১০ মে) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায় সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এসময় তার হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম।

ডাসার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার,গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা নিষ্পত্তি করা সহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসাবে কর্মদক্ষতা যাচাই করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি ডাসারের জনগণ আরও ভালো সেবা পাবে।

ওসি মোঃ হাসানুজ্জামান জনকণ্ঠকে বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

এসময় মাদারীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!