1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালবৈশাখীর আভাসঃ বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ।ফেরি চলছে

  • প্রকাশিত : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৭.৫০ পিএম
  • ৮৯৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

হঠাৎ কালবৈশাখীর আশঙ্কায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার(৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। নৌরুটে চলাচলরত লঞ্চগুলোকে নিরাপদে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সুত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে যাত্রীচাপ নিয়ন্ত্রনে ভোর সাড়ে ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে। শনিবার বিকেলে থেকে আকাশে মেঘ জমতে থাকে।সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠতে থাকে। সন্ধ্যা সাতটার দিকে ঝড়ের ভাব বিরাজ করতে থাকায় দূর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চালু হবে।তবে সকাল থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের সহকারি ট্রাফিক ইন্সপেক্টর মো.ফরিদ হোসেন বলেন,’সন্ধ্যা সাতটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যেকোন সময় ঝড় শুরু হতে পারে এমন আশঙ্কায় নৌযান চলাচল বন্ধ করা হয়।’

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ জানান, ফেরী চলচল সচল রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!