1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে অজ্ঞাত  ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৬.২৬ পিএম
  • ৯২৮ জন সংবাদটি পড়েছেন।

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে অজ্ঞাতনামা আনুমানিক চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

শনিবার(২২ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে পদ্মার চরের একটি জঙ্গল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে,‘শিবচরের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের পদ্মানদীর চর এলাকার একটি জঙ্গলে গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক আল আমীন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন বলেন,‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য সিআইডি টিমকেও জানানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!