1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১১.০১ পিএম
  • ১১২৩ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি পদ্মা সেতু প্রজেক্ট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম মোঃ রায়হান খলিফা।তার পিতার নাম মোতালেব খলিফা। তার বাড়ি দ্বিতীয় ঘন্ড ইউনিয়নের মালের কান্দি (৮ নং ওয়ার্ডে।

শিবচর থানার উপপরিদর্শক শেক আল আমিন এসব তথ্য নিশ্চিত করেছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রায়হান গতকাল বিকেলে তার বোনের বাড়ি মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি পদ্মা সেতু প্রজেক্টে যায়। সেখানে বুধবার (১৮ আগস্ট) বিকেলে সাড়ে পাঁচ টার দিকে তার বোন (মল্লিকা বেগম) পারিবারিক কাজে পাশের বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকায় রায়হান তার বোনের ঘরের দরজা বন্ধ করে দেন।পরে তার বোন বাড়িতে এসে অনেকক্ষণ ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজনকে ডাকেন।পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় রায়হান ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিবচর উপ পরিদর্শক (এসআই) শেক আল আমিন বলেন, রাত ৮ টার দিকে আমরা একটি ঘর থেকে মরদেহটি উদ্বার করি।

রায়হানের ভগ্নিপতি শাহআলম বলেন,কি কারনে সে মারা গেলো তা আমি জানিনা।তাছাড়া আমি সকালে বরিশাল গিয়েছিলাম।আমি রাতে বাড়ি এসে শুনতে পাই রায়হান ঘরের আড়ার সাথে ঝুলে মারা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!