1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নববর্ষ ভাতা পাচ্ছেন ২ লাখ মুক্তিযোদ্ধা

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৫.৫১ পিএম
  • ১০০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ডেস্কঃ

সারাদেশে প্রায় ২ লাখ মুক্তিযোদ্ধা এবার নববর্ষের ভাতা পাচ্ছেন। ৬৪ জেলায় এক লাখ ৮৯ হাজার ৯০৫ মুক্তিযোদ্ধার জন্য ৩৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা ছাড়ের মঞ্জুরিপত্র সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধান রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রত্যেক মুক্তিযোদ্ধা ২ হাজার টাকা করে নববর্ষ ভাতা পাচ্ছেন।

জেলা প্রশাসকরা তার জেলার অনুকূলে মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা হিসেবে বরাদ্দ করা অর্থ আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে উত্তোলন করে সোনালী/জনতা/অগ্রণী/বাংলাদেশ কৃষি/রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা’ হিসাব খুলে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।

২০১৭ সালের ১২ জুনের জারি করা পরিপত্রের আলোকে জেলা প্রশাসক ফেরত প্রদানকৃত মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ভাতা প্রদান করবেন। যাচাই-বাছাইকালে বিদ্যমান নীতিমালা ও এ বিষয়ে জারিকৃত পরিপত্র আলোকে কোন মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির যোগ্য বিবেচিত না হলে বরাদ্দ করা অর্থ বিতরণ না করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে জমা দিয়ে মন্ত্রণালয়ে অবহিত করতে হবে।

সম্মানীভাতা উৎসব ভাতা পরিশোধে সব আর্থিক বিধিবিধান ও সরকারের নিয়মাচার অনুসরণ করতে হবে। অর্থব্যয় কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে মঞ্জুরিপত্রে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!