1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে গৃহবধূর জুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১১.২৯ এএম
  • ১৯৯৬ জন সংবাদটি পড়েছেন।

মাসুদ রানা রবিনঃ

শিবচরে  সাথী বেগম (২৭)নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

বুধবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শেখপুর গ্রামে মামুন চৌকিদারের নিজের ঘর থেকে জুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ।

নিহত সাথী মামুন চৌকিদারে স্ত্রী ও একই ইউনিয়নের দক্ষিন বাশকান্দি গ্রামের আছু মদ্দিন কবিরাজের মেয়ে। তবে ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়,গত ১০/১১ বছর আগে মামুনের সাথে পারিবারিকভাবে সাথির বিবাহ হয়।বিবাহের পর থেকেই সাথির সাথে বিভিন্ন সময় মনোমালিন্য দেখা যায়।মাঝে মাঝে সাথিকে তার বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দেয়।সাথি তার ভাইদের কাছে থেকে টাকা পয়সা না এনে দেওয়ার কারনে তাকে বেশ কয়েকবার মারধর করে।এর আগে এদের মধ্যে পারিবারিক কলহ হলে স্থানীয় সালিশির মাধ্যমে সমাধান করা হয়।
গত কয়েকদিন ধরে সাথিকে আবার টাকা পয়সার জন্য চাপ দেয় ও মারধর করে। এরই জের আজ ভোর রাতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস ঝুলে  থাকতে দেখা যায়।পরে সকালে মনির নামে মামুনের এক প্রতিবেশী মামুনকে বাজারে যাওয়ার জন্য ডাকতে এসে সাথিকে ঘরের মধ্য ঝুলে থাকতে দেখে।পরে লোকজন শিবচর থানায় খবর দিলে থানার উপ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থল এসে মরদেহটি উদ্বার করে।

তবে সাথির পরিবার ও আত্মীয় স্বজনদের দাবী তার স্বামী তাকে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন।

সাথীর ভাই আনোয়ার হোসেন বলেন,আমার বোনকে প্রায়ই টাকা পয়সার জন্য চাপ দিতো।মাঝে মাঝে অনেক মারধর করতো।এই নিয়ে কয়েকবার সালিশ বৈঠক ও হয়।গত কয়েকদিন আগে ওকে মারলে আমরা ফরিদপুর মেডিকেল ৩৬ হাজার টাকা ব্যয়ে ওর চিকিৎসা করাই।আজ আমার বোনকে মেরে ঘরে ঝুলিয়ে রাখছে।আমি ওর বিচার চাই।

শিবচর থানার পরিদর্শক তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত জানান,এটা হত্যা নাকি আত্মহত্যা কিছু বোঝা যাচ্ছে না।। আমরা ঘটনাস্থল থেকে জুলন্ত অবস্থায়  লাশ উদ্ধার করি,।ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!