1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

নদীতে অবৈধ বালু উত্তোলণকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না”একেএম এনামুল হক শামীম

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ৫.০২ পিএম
  • ৯৩৩ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম

ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণে জরুরি কাজের চেয়ে স্থায়ী কাজের প্রতি পানি সম্পদ মন্ত্রণালয় বেশি জোর দিচ্ছে বলে দাবী করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শুক্রবার (৭ আগষ্ট) দুপুরে মাদারীপুর শহররক্ষা বাঁধেরর ভাঙন এলাকায় পরিদর্শণ শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি এসময় মাদারীপুর শহররক্ষা বাঁধ স্থায়ী নির্মাণের জন্যে একটি টেকনিক্যাল কমিটি গঠণ করে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প হাতে নেয়ার কথাও জানান।

উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘নদীতে অবৈধ বালু উত্তোলণকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না। প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। এজন্যে তাদের নির্দেশ দেয়া হয়েছে, নদীতে যারাই বালু উত্তোলণ করবে তাদের কোনরকম ছাড় নেই। সে যত বড়ই হোক না কেন।’
একেএম এনামুল হক শামীম এর আগে মাদারীপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে গবীর অসহায়দের মাঝে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। তখন তিনি পৌরসভা সম্মলেন কক্ষে একটি সুধী-সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কেএম আমিনুল হক, ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী, তত্ত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহাসহ অন্যন্নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!