1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

হাত ধোয়ার জন্য শিবচন থানায় সাবান ,পানির বেসিন

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২০, ৫.১২ পিএম
  • ১৩২০ জন সংবাদটি পড়েছেন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মাদারীপুরের শিবচর থানা পুলিশ।

শনিবার (২১ মার্চ) সরেজমিনে শিবচর থানায় গিয়ে দেখা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকার করণীয় সম্পর্কে বিশেষ পরামর্শ সংবলিত ফেস্টুন থানায় টানিয়ে দেয়াসহ হাত ধোয়ার জন্য সাবান পানির বেসিন বসানো হয়েছে।

সেখানে আরো দেখাযায় থানার মূল ভবনে প্রবেশের আগে দেয়ালের সাথে পানির লাইনসহ বেসিন লাগানো হয়েছে । এখানে লেখা রয়েছে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হউন হাত ধুয়ে থানায় প্রবেশ করুন। সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা বাধ্যতামূলক করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসলে যে ভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে করে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন। থানায় সেবা দিতে আসা ব্যক্তিদের ও থানায় কর্মরত পুলিশ সদস্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখার জন্য সাবান পানিতে হাত পরিস্কারের ব্যবস্থা করা হয়েছে।

মোঃ রফিকুল ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!