1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা: শিবচরে ৫ জনসহ মাদারীপুরে ২৪ ঘন্টায় আরও ২১ জন শনাক্ত, মোট শনাক্ত ২১৪

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০, ৬.১৪ পিএম
  • ১৪০৯ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম

শিবচরে ৫ জনসহ মাদারীপুরের গত ২৪ ঘন্টায় (৮ জুন) নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৩ জন, রাজৈর ২ এবং শিবচর ৫ জন। এছাড়া ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, মাদারীপুরের গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৩ জন, রাজৈর ২ জন এবং শিবচর ৫ জন। এছাড়া ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১৪ জন।

এদিকে শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, শিবচরে আক্রান্ত ৫ জনের মধ্য ২ জনের বাড়ি ডিক্রীরচর এলাকায়।তাদের একজনের বয়স ২৩ ও আরেক জনের বয়স ৭০।এছাড়া ১ জন শিবচর পল্লীবিদ্যুৎ অফিসে কর্মরত, তার বয়স ৩৮ ও ১ জন পদ্মাসেতু আর্মিক্যাম্পের সার্ভিস এরিয়া ৩ তে কর্মরত রয়েছেন, তার বয়স ৪৩।এছাড়া দ্বিতীয়খন্ড এলাকায় ১জন তার বয়স ৩৫ বছর।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় ২২৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত (৮ জুন) মোট ৩২৩৯ জনের নমুনা পরীার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২৮৭০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন। মৃত্যুবরণ করেছেন তিনজন। নতুন শনাক্তদের আইসোলেশেন নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, শিবচর উপজেলায় ৪৩ জন, রাজৈর উপজেলায় ৬৭ জন এবং কালকিনি উপজেলায় ৪৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!