1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ঈদের দিনে ইউএনও’র রান্না করা খাবার পেয়ে আনন্দে আত্মহারা শিবচরের গুচ্ছগ্রামের বাসিন্দারা

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০, ৪.২৪ পিএম
  • ১৪৩২ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

শিবচরের কুতুবপুরে ভূমিহীনদের জন্য নির্মিত গুচ্ছগ্রামের ৫০ টি পরিবারে নিজের বেতনের টাকা দিয়ে রান্না করা খাবার বিতরন করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। এদিকে খাবার পেয়ে আনন্দে আত্মহারা গুচ্ছগ্রামের পরিবার গুলো।

এসময় তার সঙ্গে ছিলেন শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এম রকিবুল ইসলাম।

সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে ঐ সকল পরিবারদের মধ্যে রান্না করা সেমাইসহ বিরিয়ারি বিতরণ করা হয়।এসময় খাবার বিতরনের পাশাপাশি তিনি তাদের শারীরিক ও অর্থনৈতিক খোজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মার ভাঙনে ভূমিহীন পরিবারের জন্য সরকারি অর্থায়নে নির্মান করা হয়েছে গুচ্ছগ্রাম। উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর এলাকার গুচ্ছগ্রামে ৫০ টি পরিবার বসবাস করে। এসকল পরিবারে প্রায় ২ শত লোকসংখ্যা রয়েছে। দরিদ্র এ পরিবারগুলোর মাঝে ঈদের নামাজের পর ঈদের জন্য সেমাইসহ রান্নার নানা উপকরণ বিতরণ করেন ইউএনও। এ সময় পরিবারগুলোকে বিরিয়ানি খাওয়ানো হয়।
গুচ্ছগ্রামের এসকল পরিবার ভূমিহীন ও দরিদ্র। তারা অন্যের জমিতে কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে।

খাবার পেয়ে ওই গ্রামের এক বাসিন্দা বলেন,”ঈদের দিনে ইউএনও স্যার আমাদের কথা মনে করে খাবার নিয়ে আসছেন।আমরা অনেক খুশি।আল্লাহর কাছে স্যারের জন্য দোয়া করি,তিনি যেন স্যারের তৌফিক বাড়িয়ে দেন”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান,এ বছর করোনা ভাইরাসের কারনে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে।তাই প্রতি বছরের ন্যায় এবার সেই ভাবে ঈদ উদযাপনের সুযোগ নেই। আমরা প্রতি ঈদেই অনেক টাকা খরচ করে ঈদ উদযাপন করি। এ বছর নিজের পরিবারের ঈদ খরচের টাকা থেকে এই গুচ্ছগ্রামে ৫০ টি পরিবারের জন্য জন্য সামান্য বিরিয়ানী ও সেমাই রান্না করে নিয়ে এসেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!