1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৯.২১ পিএম
  • ৪৩৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার(২৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪৭নং বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি অনেক দিন ধরেই শিবচরের পাঁচ্চর, কুতুবপুর এলাকায় ঘুরাফিরা করতো। তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তবে তার আনুমানিক বয়স ৪০ বছর। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে দূর্ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ট্রেন লাইনের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এমন সময় ট্রেন এলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় মো.সায়েদ মোল্লা নামের এক ব্যক্তি বলেন,’ লোকটি মানসিক ভারসাম্যহীন। এই এলাকা দিয়ে ঘুরাফিরা করে। বিকেলে ট্রেনলাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যৃ হয়।’

বিএম হায়দার নামে স্থানীয় একজন বলেন, বিকেলে সে ট্রেন লাইন দিয়ে ঘু্রতে ছিলো।এসময় এ ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি বিকেল চারটার দিকে শিবচর ত্যাগ করে বলে ভাঙ্গা স্টেশন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!