1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গঃ সদস্য পদ প্রার্থীর দশ হাজার টাকা জরিমানা-

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১, ১০.২৫ পিএম
  • ৯৬৭ জন সংবাদটি পড়েছেন।

উপজেলা প্রতিনিধিঃ

শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে
বাশকান্দি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী শুক্কুর আলী নপ্তী (২৫)কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে এ জরিমানা করেন।

জরিমানাকৃত শুক্কুর আলী নপ্তী বাশকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খলিফাকান্দি গ্রামের কবির নপ্তীর ছেলে।এবারের ইউপি নির্বাচনে বাশকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,আজ রাতে নির্দিষ্ট সময়ের পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরনবিধি তোয়াক্কা না করে ওই  প্রার্থী অধিকসংখ্যক লোক নিয়ে মিছিল সহকারে ভোট চাইতে ছিলো। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেন।পরে রাত  ১০ টার দিকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, কেউ নির্বচনের আচরন বিধি ভঙ্গ করতে পারবে না।এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা ভোটারদের নিকট অঙ্গিকারাবদ্ধ।নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ওই প্রার্থী দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!