1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে’: চিফ হুইপ

  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৮.৫৯ এএম
  • ৫৮৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন,’শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এবং শিবচরের মাটিকে আমরা সোনার মাটিতে রূপান্তর করবো। দেশের মধ্যে সর্বপ্রথম যে থানাগুলো উন্নত হবে, তার মধ্যে শিবচর থাকবে!’

শনিবার(১৩ এপ্রিল) বিকেলে মাদারীপুর জেলার শিবচরের সূর্য্যনগরে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী তোরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চিফ হুইপ এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আজ থেকে ৫০ বছর আগে এই এলাকা এরকম ছিল না। এখান থেকে যে একটা বিশ্বরোড যাবে, এতো সুন্দর একটা রাস্তা যাবে, এটা আমরা ভাবতে পারিনি। আমাদের পিতা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৭৪ সনেই ঢাকা-খুলনা মহাসড়কের প্রস্ততা বঙ্গবন্ধুর কাছে দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু ১৯৭৪ সনের বাজেটেই এই রাস্তার জন্য বরাদ্দ দিয়েছিলেন। জাতি পিতা যদি বেঁচে থাকতো, তবে অনেক আগেই আমাদের স্বপ্নের রাস্তা বাস্তবায়ন হতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার কারনে, আপনারা তাকে বার বার ক্ষমতায় বসানোর কারনে আমরা শুধু রাস্তাই না, পদ্মাসেতু পেয়েছি। রেল সড়ক পেয়েছি, রেল স্টেশন পেয়েছি। আজ শিবচরের মানুষ সড়ক পথে এবং রেল পথে আসা-যাওয়া করতে পারছে।’

চিফ হুইপ আরও বলেন,’শিবচরকে আমরা আরও উন্নত করবো। শিবচরের ছেলেমেয়েদের যাতে বিদেশে গিয়ে লেখাপড়া করতে না হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করতে না হয়। বিভিন্ন এলাকার মানুষ যেন শিবচরে আসে।’

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যার আতাউর রহমান আতাহার বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইলিয়াস পাশাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সূর্যনগর-উৎরাইল আঞ্চলিক সড়কের প্রবেশ পথে মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে একটি তোরণ নির্মান করা হয়। ৭৬ ফিট দৈর্ঘ্য, ৩৫ ফিট উচ্চতা এবং ৯ ফিট প্রস্থের এই তোরণটির নামকরণ করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা ভাই) এর নামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!