1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শেখ হাসিনা টানা ৪ বারসহ ৫ বারের প্রধানমন্ত্রী হওয়া বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থার প্রতিফলন, এরফলে বাংলাদেশ উন্নতর দিকে চলে যাচ্ছে-চীফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৪.১৭ পিএম
  • ৫০০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন-এবারের নির্বাচন নিয়ে টানা ৪ বার এবং শেখ হাসিনা ৫ম বারের মত প্রধানমন্ত্রী হয়েছেন। এতে আমরা মনে করি বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের যে বিশ্বাস তারই প্রতিফলন ঘটেছে। ধারাবাহিকভাবে কাজ করার কারনে আজকে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশের দিকে চলে যাচ্ছে।

শনিবার শিবচরের আল বাইতুল মামুর সিনিয়র আলিম মাদ্রাসার বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

এসময় চীফ হুইপ আরো বলেন, আমরা সবচেয়ে ভাগ্যবান কারন আমরা পদ্মা সেতু পেয়েছি। পদ্মা সেতু পাড় হওয়ার পর প্রথম উপজেলা শিবচর। পদ্মা সেতুকে সামনে রেখে আমাদের এই শিবচর উপজেলাকে পরিকল্পনা অনুসারে আমরা উন্নয়ন করে যাচ্ছি। আমরা বিগত ১৫ বছরে যে কাজ না করেছি, আগামী ৫ বছর আমাদের জন্য আরো একটি উজ্জ্বল দ্বার আমাদের জন্য খুলে যাচ্ছে। বাংলাদেশে জমি একটি বড় সমস্যা। ঢাকা শহরে বড় একটি প্রতিষ্ঠান করার মত জমি এখন পাওয়া যায় না। যার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের শিবচরে করার জন্য ইতমধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়েছে। আমরা অনেক জমি দেখে রেখেছি। আমরাও চাই শিবচরকে আমরা এমনভাবে তৈরি করবো যেটা আমরা আগেও বলেছি শিবচরকে আমরা একটি শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে একটি উপজেলা হিসেবে গড়ে তুলছি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ছেলে মেয়েরা মাদ্রাসা, স্কুল, টেকনিক্যাল স্কুল বা যেখানেই পড়াশোনা করুক তাদের জীবন কিন্তু পরিবর্তন করতে হবে। একটা সময় পরে এই ছেলে মেয়েদেরকে আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য তৈরি করতে হবে।

পরে চীফ হুইপ উপজেলার উমেদপুরে ড.নুরুল আমিন  কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ভদ্রাসন জিসি একাডেমির একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেন।

এসময় পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ  সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!