1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে পদ্মা নদীতে অভিযানের সময় ট্রলারে আঘাত লেগে এক শিশু গুরুতর আহত

  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ৬৮১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে অভিযানের সময় পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ইয়াসিন( ১০)নামে এক শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার(১৮ অক্টোবর) দুপুরে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের চায়না ঘাট এলাকায় এ ঘটন ঘটে।

আহত শিশুটি উপজেলার মাদবরেরচর এলাকার খাড়াকান্দি গ্রামের মেহের খানের ছেলে।

জানা গেছে, দুপুরে
শিবচরের পদ্মায় ইলিশ ধরা বন্ধে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের এক যুগ্নসচিব এবং শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি), উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যসহ এক টিম অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পদ্মায় মাছ ধরা অবস্থায় থাকা জেলেদের আটক করার চেষ্টা করে পুলিশ। পুলিশ দেখে জেলেরা পালানোর চেষ্টা করে। ওই সময় বাবার সাথে মাছ ধরার ট্রলারে ছিল ইয়াসিন। প্রশাসনের অভিযান শুরু হলে পদ্মায় থাকা জেলেরা দ্বিগ্বিদিক ছুটতে থাকে। শিশুটির বাবার ট্রলারের দিকেও প্রশাসন ধাওয়া করলে শিশুটি ট্রলারের মেশিনের উপর পরে গুরুতর আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শিশু ইয়াছিনের মামা মো. জয়নাল বলেন,’ও মাছ ধরার ট্রলারে ছিল। এসময় পুলিশ আসে। পু্লিশ ওরে বারি দিতে গেলে ও বারির আঘাত থেকে বাঁচতে সরার চেষ্টা করলে ট্রলারের মেশিনের উপর পরে যায়। এসময় ওর মুখসহ মাথা ও চোখ জখম হয়।’

এদিকে এ বিষয়ে জানতে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুল আলম ও উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

শিবচরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুর রহমান খান বলেন,’বেলা ১১ টার দিকে যুগ্নসচিবসহ শিবচরের এসিল্যান্ড, মৎস কর্মকর্তা ও আমাদের নৌপুলিশের টিম অভিযান চালায়। আমরা যতটুকু জেনেছি, অভিযানের সময় শিশুটি পড়ে গিয়ে ট্রালারের পাখায় আঘাত পায়। তখনই শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে যুগ্ন সচিব মহোদয় তার মন্ত্রণালয়ে ফোন করে শিশুটির খোঁজ খবর নিতে বলেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!