1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান, মাংসসহ তিন দোকানে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৬.০২ পিএম
  • ৬০৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) মাদারীপুরঃ

মাদারীপুর জেলার শিবচর পৌর বাজারে গরুর মাংসসহ তিন দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এসময় অসঙ্গতি পাওয়ায় তিনটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। বুধবার(২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বাজার মনিটরিংয়ে বের হন ভ্রাম্যমান আদালতের টিম। মাছ-মাংসের দোকান, কাঁচা বাজার, মুদি দোকানে পণ্যের দর-দামের খোঁজ-খবর নেন এবং দাম যাচাই করেন। দাম বেশি নেয়া, মূল্য তালিকা না থাকায় মাংসের দোকানসহ তিনটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল আলমসহ শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান,’ভোক্তা অধিকার নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে পন্য বিক্রি করায় তিনটি দোকানে জরিমানা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!