1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ১২.০২ পিএম
  • ১২০০ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’ প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিবচরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্থানীয় শিবচর নন্দকুমার মডেল ইনষ্টিটিউশনের টিচার্স লাউঞ্জে উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দত্তপাড়া টিএন একাডেমীর প্রধান শিক্ষক আবদুল ওহাব, শিবচর নন্দকুমার মডেল ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়ামের প্রধান শিক্ষক আরিফ হোসেন,মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার, উমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকুনুজ্জামান, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু, নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান,ভদ্রাসন জি.সি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোসারফ হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকেরা।

অনুষ্ঠানে সকলেই বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের নায্য দাবীসমুহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।এছাড়াও শিবচর উপজেলার শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি কে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!