1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে বদ্ধ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৩.২৯ পিএম
  • ১৩২৪ জন সংবাদটি পড়েছেন।

উপজেলা প্রতিনিধি,শিবচরনিউজ২৪

শিবচর উপজেলার পৌরসভার নলগোড়া গ্রামের একটি বাড়ির বদ্ধ থাকা ঘর থেকে ফুয়াদ হাওলাদার (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার উপশহর সংলগ্ন জহির খন্দকারের বাড়ি থেকে মরদেহটি উদ্বার করা হয়।

মৃত ফুহাদ হাওলাদার পৌরসভার নলগোড়া গ্রামের (৭ নং ওয়ার্ড) মৃত আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফুয়াদ হাওলাদার তার পারিবারিক সমস্যার কারনে প্রায় ৭ মাস যাবৎ পৌরসভার উপশহর সংলগ্ন জহির খন্দকারের বাড়িতে আশ্রয় নেয়।সেখানে জহির খন্দকার তার বাড়ির একটি টিনসেড ঘরে তাকে থাকতে দেয় এবং ওই বাড়িতে থেকে তিনি কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। শুক্রবার সকালে জহির খন্দকারের কিছু মালামাল রাখার জন্য তার লোক ঘরের কাছে গেলে ঘরের মধ্য থেকে দূর্গন্ধ পায়। পরে বাড়ি ও আশপাশের লোকজন জানালা দিয়ে ফুয়াদের মরদেহ ঘরের মেঝে পড়ে থাকতে দেখতে পায়। এসময় লোকজন পুলিশে খবর দিলে শিবচর থানার উপপরিদর্শক তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল এসে বদ্ধ ঘরের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করে।

বাড়ির মালিক জহির খন্দকার বলেন,প্রায় সাত মাস ধরে সে আমার ঘরে থাকে।আজ সকালে দুইটি র্যাক ঘরে রাখার জন্য আমার লোক ঘরের কাছে গেলে ঘরের ভিতর দূর্গন্ধ পায়।পরে আমরা জানালা দিয়ে তার মরদেহটি ঘরের মেঝে পড়ে থাকতে দেখতে পাই।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,আমরা জানতে পেরেছি বৃদ্ধ লোকটি ঘরে একা থাকতো। ঘরটি ভিতর থেকে বদ্ধ ছিল। তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!