1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯.৩৪ এএম
  • ৩৮১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

প্রানিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্তরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: বিল্লাল হোসেন,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ,উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মো: লুৎফন কবির, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: গোলাম মোস্তফাসহ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে কর্মরত উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা,বিভিন্ন এলাকা থেকে আগত খামারী ও কৃষক।

সমাপনী অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্য বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রানি সম্পদের উন্নয়নের জন্য গবেষনায় ও প্রান্তিক চাষীদের কথা চিন্তা করে বিভিন্ন ক্ষেত্রে ভর্তূকি দিয়ে আসছেন।বিদেশ থেকে আমদানী না করে দেশে একটি শক্তিশালী প্রানী সম্পদ গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!