1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে প্রশাসনের অভিযান,৩ দোকানদারকে জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২০, ৬.৪৬ এএম
  • ১৯৭৬ জন সংবাদটি পড়েছেন।

বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অজুহাতে সংকট তৈরি করে কেউ যাতে দ্রব্য মুল্যের দামবৃদ্ধি ও নিত্য অপ্রয়োজনীয় দোকানপাট ব্যতিত অন্য দোকান খোলা না রাখতে পারে সেজন্য শিবচর পৌর বাজারসহ উপজেলার অন্যান্ন বাজারে প্রশাসন কর্তৃক মনিটরিং করা হয়।

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রন শিবচর বাজার সহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে দেখেন এবং দোকানে মুল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এ সময় তারা পৌরসভার শিবরায়ের কান্দি মোড় এলাকায় দোকান খোলা রাখার দায়ে তিন দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়।

জরিমানাকৃত দোকান মালিকরা হলেন মোঃ ঠান্ডু খান,শহিদুল ইসলাম ও রাজ্জাক হাওলাদার।

জানা যায় কয়েকদিন ধরে করোনা ভাইরাস আতঙ্কে শিবচরে বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন আদা, তেল, মসলাসহ নিত্য প্রয়োজনীয় পন্যর দাম বাড়িয়ে দেয়।এ সময় তারা পৌরসভা কর্তৃক প্রদেয় মুল্য তালিকা টানানো ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত অন্যান্ন দোকান বন্ধ রাখা নিশ্চিত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান,শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)রকিবুল হাসান,নির্বাহী মাজিস্ট্রেট আবদুল্লাহ আবু জাহের,সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আবির হোসেন,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা প্রতিদিন প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রন শিবচর বাজার সহ সকল বাজারে অভিযান পরিচালনা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!