1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৮০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরে (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

নিহত হুজায়ফা ওই এলাকায় সুরুজ মুন্সী ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্র জানায়,
দুপুরে ওই এলাকার ৭/৮ জন শিশু গোসল করতে যায়।এসময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়।এসময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়।পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়।এছাড়া প্রায় আধাঘন্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থা উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় কালাম নামে একজন বলেন,আমি দুপুরে রাস্তায় ছিলাম শুনলাম ওরা পানিতে ডুবে গেছে। পরে এগিয়ে যেতে দেখি হুজায়ফার চুল দেখা যায় ওকে উদ্ধার করে রয়েল হাসপাতালে নিলে তাকে মৃত্যু

নিহত হুজায়ফার বাবা, সুরুজ মুন্সী বলেন,আমি বাবাকে মাদ্রাসায় পড়াবো নিয়ত করেছি।রাতে তাহাজুদ নামাজ পড়ে ওর জন্য কাদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদ্রাসায় পড়াতে তৌফিক দেয়।হাফেজ বানায়।কিন্তু তা আর হলোনা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!