1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.২১ পিএম
  • ৪৮৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম(১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার(১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নং সেতুতে দূর্ঘটনাটি ঘটে।

নিহত মাহমুুদল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে ও স্থানীয় ইকরা রওজাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন শিশুশিক্ষার্থীর সাথে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুটি ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেনির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান,’এর আগেও রেল লাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেল লাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেল লাইন পার হয়েই যায়। এতে করে দূর্ঘটনা ঘটছে। শিশুটিও রেল রাস্তা পার হতে গিয়েছিল। সাথে থাকা অন্য শিশুরা পার হতে পারলেও সে ট্রেনের ধাক্কায় মারা যায়।’

স্থানীয় বড়কেশব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এখানে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে।কয়দিন আগে এই দিকে আরো একটি দুর্ঘটনা ঘটে।আজও একজন শিক্ষার্থী মারা গেলো।সরকারের কাছে দাবী এই এলাকায় লাইনের আশেপাশে একটি সীমানা প্রাচীর নির্মানের।যাতে দুর্ঘটনা কমে।

ভাঙ্গা রেলওয়ে থানার(বামনকান্দা) উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান,’খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!