1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে চোরাই গরুসহ দুইজন আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৩.০৭ পিএম
  • ৬০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।এসময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।

বুধবার(১৩ মার্চ) দিনগত রাত ২ টার দিকে উপজেলার বহেরাতলা এলাকা থেকে গরুসহ দুই চোরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ২ টি গরু বেঁধে ট্রাকযোগে পালাচ্ছিল এক ডাকাতদল। রাত ২ টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার পার হবার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি। এসময় পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। এবং ট্রাকে গাভী ও একটি বাছুর দেখতে পায়।

এদিকে ভোরে পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আরো একজনকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।

ভুক্তভোগী মো.ওমর আলী বলেন,’রাতে আমার গোয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী চুরি যায়। রাত ২ টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি ছুটে যাই। তখন দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। বাচ্চাটি সুস্থ্য আছে।’

স্থানীয় সোনা খার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জসিম মাদবর বলেন, সকালে স্কুলে আসার সময় চোর আটকের কথা শুনি।পরে দেখি স্থানীয়রা গরু জবাই করে মাংস বিক্রি করছেন।তাদের কাছে থেকে বিস্তারিত জানতে পারি।দুই জন চোর আটক হইছে।

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মাদ জানান,’রাতে আমরা বহেরাতলা বাজারে টহল দিচ্ছিলাম। তখন চুরি করা গরু নিয়ে চোরচক্র ট্রাকে করে যাচ্ছিল। আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং ভোরে আরও একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!