1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে গাড়ি চাপায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু , স্ত্রী আহত

  • প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১২.৩৫ পিএম
  • ৯৭২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বাসের চাপায় মোটরসাইকেল চালক শহিদ সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।এছাড়াও মোটরসাইকেলটি যার নাম্বার (ঢাকা মেট্রো-ল ৪১১৯৫৪)আগুন ধরে পুড়ে যায়।

পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়,সকালে শহীদ সরদার তার স্ত্রীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো।এসময় পিছন থেকে একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে ও চালকের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় হায়দার আলী নামে এক যুবক বলেন,খবর পেয়ে আমি রাস্তায় গিয়ে দেখে মাথা ছাড়া একজনের মরদেহ পরে আছে.একটি বাস মোটরসাইকেল টিকে চাপা দিয়ে পালিয়ে যায়।পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ করে।গত কয়দিন আগেও এই যায়গায় ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্র মারা যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন,’খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে আগুন ধরে গেছে।এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন্ পরিবহনের সাথে দূর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।আমরা বাসটি সনাক্তের চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!