1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে এক্সপ্রেস ওয়ে গাড়ি চাপায় ১জন নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৭.৩১ পিএম
  • ৬৪০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর৷ (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস মাদারীপুর জেলার শিবচরে গাড়ি চাপায় আব্দুল ওহাব শেখ (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার(১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল ওহাব শেখ ফরিদপুরের সদরপুর  উপজেলার চরমানাইর ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্দরখোলা এলাকার কবরস্থান মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হন আব্দুল ওহাব শেখ। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী একটি পরিবহন(অজ্ঞাত) তাকে চাপা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পড়েই তার মৃত্যু হয়।

রয়েল হাসপাতালের চিকিৎসক মো.মেহেদী হাসান বলেন,’ আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষন পড়েই তিনি মারা যান।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাকিল বলেন,’আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!