1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে একই পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২০, ৪.৫২ পিএম
  • ১৪২৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

শিবচরে একই পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে পৌছালো ২৪-এ।

মাদারীপুর সিভিল সার্জন অফিস সুত্র জানায়, বুধবার জেলার ১০১টি নমুনার
ফলাফল এসেছে। এতে দেখা যায়, নতুন করে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া তিনজন শিবচর উপজেলার উমেদপুর এলাকায়। এরা তিনজন একই পরিবারের। যাদের বয়স ভাই (৪০) ও বোন (৩৫) এবং একজন চাচাত বোন (২৫)।

শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, এই পরিবারের এক সদস্য মাংস বিক্রেতা ঢাকায় মারা গেলে লাশ গোপনে শিবচরের উমেদপুরের বাড়িতে দাফন করা হয়। গত বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা সনাক্তের খবর জানতে পেরে
উপজেলা প্রশাসন ওই বাড়িসহ ২৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে এবং
পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বুধবার ওই
পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে এ পর্যন্ত শিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪। এদের মধ্যে দুইজন মারা গেছে, ১৬ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন আছে।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম জানান, পরিচয় গোপন করে লাশ দাফন করার কারনে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই পরিবারের বেশ কয়েক জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠায়। পরে এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

অন্যায় ও দূর্নীতির খবর শিবচরনিউজ২৪.কম কে জানিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!