1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরের পদ্মায় নৌ পুলিশের অভিযানঃ জাটকাসহ ৪ জেলে আটক

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২.১৮ পিএম
  • ৬৩৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে অভিযান পরিচালনা করেছে চরজানাজাত নৌপুলিশ। এসময় নদীতে জাটকা শিকারে থাকা অবস্থায় ৪ জেলেকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ কেজি পরিমান জাটকা।

সোমবার(৩ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করে নৌপুলিশ।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে সোমবার অভিযান চালায় নৌপুলিশ। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন,’মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকার মো.হাসেম(৪০), শিবচর উপজেলার নুর উদ্দিন সরদার কান্দি এলাকার জুয়েল করাল(৩৫), আসলাম বেপারী(৪৫) এবং ফরিদপুরের সদরপুর এলাকার ইস্কান্দার বেপারী(৪০)।

উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন,’৪ জেলে আটকের সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ত্রিশ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!