1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল

  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১১.১৮ পিএম
  • ৯০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের সন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ হাওলাদার (৬৫) মৃত্যুবরণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।তিনি গত ৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয় লাভ করেন।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে হঠাৎ করেই তার বুকে ব্যাথা অনুভূত হতে থাকে।এক পর্যায়ে অসুস্থ হয়ে পরলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ইউপি নির্বাচন ছাড়াও ইতোপূর্বে তিনি আরো ৫ বার সন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!