1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

লক্ষ্মীপুরে বন্যার্তদের জন্য ৩ হাজার প্যাকেট ত্রাণ পাঠালো মানবিক শিবচর এক্সপ্রেস

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৬.৩৯ এএম
  • ৩৩৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বন্যার্ত ৩ হাজার পরিবারের জন্য শুকনো খাবান পাঠালো মানবিক মাদারীপুরের ‘মানবিক শিবচর এক্সপ্রেস’ নামে একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিবচরের বাহাদুরপুর এলাকা ছেড়ে যায় খাবারের ট্রাকটি। এরআগে বিকাল থেকে সংগঠনের কয়েকশ স্বেচ্ছাসেবক খাবারগুলো প্যাকেট করে ট্রাকভর্তি করেন। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও পানিবাহিত রোগের ওষুধও দেয়া হয়।

গত সাতদিন ধরে বিভিন্ন দলে ভাগ হয়ে শিবচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আর্থিক সহায়তার প্রায় ১৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয় । নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরা।

শিবচর মানবিক এক্সপ্রেস সভাপতি জানান, প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে ত্রাণের জন্য প্রথমে অর্থ সংগ্রহ করা হয়। পরে প্যাকেট করা হয় খাবার। প্রতিটি শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, কেক, বিশুদ্ধ খাবার পানি, পানিবাহিত রোগের ওষুধ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!