1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৫.২৩ পিএম
  • ৭৩২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কাভার্ডভ্যানের ধাক্কায় সেলিম খাঁ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত হবিগঞ্জ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম খাঁ মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সেলিম খাঁ মাদারীপুর থেকে কিছু ফল নিয়ে শিবচরের দিকে আসতেছিলেন।এসময় আয়ন কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি হবিগঞ্জ ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিস খার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের বাদল হাওলাদার নামে একজন জানান,ব্যাটারী চালিত ভ্যানটিতে ফল নিয়ে ওই ব্যক্তি যেতে ছিলো,এসময় কাভার্ডভ্যানটির সাথে ধাক্কা লাগলে ভ্যানটি ব্রীজের সাথে ধাক্কা লেগে চুরমার হয়ে যায়।এসময় ভ্যানচালকের উপর দিয়ে কাভার্ডভ্যানটি উঠে গেলে সে মারা যায়।

মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!