1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মুসলমান সেজে নারীকে ব্ল্যাকমেইল করলো নরসুন্দর, অতপর জুতাপেটা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১০.৩৮ পিএম
  • ১০১৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে এক নারীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিল সুশান্ত শীল নামে এক প্রতারক। পরে এই ঘটনায় সুশান্তকে জুতা পেটা করে ওই নারী।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে পৌর শহরের শকুনি লেকপাড়ে এ ঘটনা ঘটে। এসংক্রান্ত একটি ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সুশান্ত রাজৈর উপজেলার মজুমদারকান্দি শীলপাড়া গ্রামের বাসিন্দা।সে পেশায় নরসুন্দর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার এক নারীর ছেলেকে বিদেশ নেওয়ার প্রলোভন দেখায় । পরে পাসপোর্ট করার কথা বলে টাকা নেয় এবং পাসপোর্ট করার জন্য স্ট্যাম্পে সই লাগবে বলে নারীর কাছ থেকে স্বাক্ষর নেয়। এরপরে নারীকে বিয়ে করেছে বলে দাবি করে দীর্ঘদিন যাবত নারীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্লাকমেইল করে আসছিল এবং নারীর সাথে শারীরিক সম্পর্কের চেষ্টা করে। পরে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নারী শুক্রবার দুপুরের দিকে লেকের পাড়ে বসে সুশান্ত শীল নামে ওই প্রতারককে জুতাপেটা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে

এদিকে ওই নারী জানান, প্রতারক সুশান্ত শীল প্রথমে নিজেকে মুসলমান দাবি করে নিজের নাম ফারুক খালাসী ও পিতার ওয়াজেদ খালাসী বলে তার পরিচয় দেয়। তবে জানা যায় তার নাম সুশান্ত শীল।

ওই নারী বলেন,আমি বিভিন্ন বাসায় কাজ করে আমার সংসার চালাই। সে আমার কাছে এসে বলে ভাবী আপনি ছেলেকে যেহেতু বিদেশ পাঠাবেন আমি তো মানুষ বিদেশ নেই। তাহলে আপনার ছেলের কাগজপত্র আমাকে দেন আমি পাসপোর্ট করে দিবো।এবলে আমার কাছ থেকে ১০ হাজার হাজার টাকা নেয়। এগুলো নিয়ে আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নেয়।স্টাম্পে সই নেওয়ার পর থেকেই তিনি আমার সাথে প্রতারণা করে চলছে। এবং তিনি সবার কাছে বলে বেড়াচ্ছে আমি না কি তার স্ত্রী।এরকম প্রতারণা করে আমার থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এবং আমি মুসলীম নারী। সে হিন্দু হয়ে মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করছে। আমি সহজ সরল মানুষ আমি ওরকম তার মত বেশি বেশি বুঝিনা। এমনভাবে ব্ল্যাকমেইল এমনভাবে ব্ল্যাকমেইল করেছে যে আমাকে ঋণ পর্যন্ত করা লাগবে তার জন্য। এবং সে আমাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। মামলা করে তাকে কিছু করতে পারবো না বলে হুমকি দিচ্ছে। কারন থানা পুলিশ নাকি তার পকেটে।
আমি এ বিষয়ে লোক লজ্জায় কারো কাছে বলতে পারছিনা। আজ আমাকে ভয় দেখিয়ে লেকপাড়ে এনেছে। এরপর টাকা দাবী করে। শারীরিক সম্পর্ক করতে বলে। তাই আমি ক্ষুব্ধ হয়ে তাকে আমি জুতাপেটা করি।
আমি এর সঠিক বিচার চাই প্রশাসনের কাছে। তার বিরুদ্ধে অবশ্যই আমি থানায় অভিযোগ করব।

স্থানীয় আবির, ওনিল মন্ডল,রাজিবসহ বেশ কয়েকজনে জানান, সুশান্ত বিভিন্ন সময় একাধিক নারীর সাথে প্রতারনা করেছে। আগের সুশান্ত রাজৈর এলাকায় এরকম নাম পরিবর্তন করে আরেক নারীর সাথে এরকম কাজ করেছে। এ প্রতারকের আমরা সঠিক বিচার চাই।

স্বপন নামে এক পথচারী বলেন, আমি প্রতিদিন লেকপারে ঘুরতে আসি আজকে লেকপারে ঘুরতে এসে দেখলাম এক নারী এক যুবককে জুতা দিয়ে পিটাতেছে। বিষয়টি আমি জানার জন্য ওইখানে গিয়ে শুনতে পাই ওই নারীর ছেলেকে বিদেশ নেওয়ার কথা বলে নারীর কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়।পরে তাকে স্ত্রী দাবি করে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন সময় অর্থ হাতি নিয়ে ওই নারীর সাথে প্রতারণা করেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা অবশ্য তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!