1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে বাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৯.৪৭ পিএম
  • ৪৭৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৫৫ বছর বলে ধারণা স্থানীয়দের।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় আসলে রাস্তা পাড় হবার সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে যাবার অনেক আগেই বাস নিয়ে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!