1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত 

  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২.০২ পিএম
  • ৬৬১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে অর্ধশত।

রবিবার সকাল থেকে মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া, বাংলাবাজার ও কালীগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।

বিভিন্ন সুত্রে জানা গেছে,রবিবার সকালে ওই এলাকায়  বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের আরো কয়েকজন  মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী ও মধ্য বয়সী নারী।

হোগলপাতিয়া গ্রামের শামীম নামে একজন কুকুরের কামড়ে আহত রোগী জানান, কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকে সহ আমার আশেপাশের আরো ১০-১৫ জনকে কামড়ায়।

হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরটির সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না।

তানিয়া নামে এক রোগী জানান, একটি পাগলা কুকুরের কাছে আমরা অসহায়। কামড়ে মাংস ছিড়ে ফেলছে। এই কুকুরটাকে মেরে ফেলা উচিত।

এ্যাড. মাসুদ পারভেজ নামে একজন জানান,  একলাকায় কুকুরের কামড়ে গুরুতর আহত অন্তত ৪৫ জন।  অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, কুকুরে কামড়ের অর্ধশত রোগী এখানে চিকিৎসা নিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেকেই ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে সবাইকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!