1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে তিনটি আসনে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৭ পিএম
  • ৪৩৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসন থেকে জাকের পার্টির ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

এরা হলেন- মাদারীপুর ১ আসনে মোঃ মাসুদ শিকদার, (জাকের পার্টি)। মাদারীপুর-২ আসনে মোঃ আসাদুজ্জামান আকন, (জাকের পার্টি) , মাদারীপুর-৩ আসন মোহাম্মদ ইকবাল হোসেন (জাকের পার্টি) এবং তৌফিকুজ্জামান শাহিন (স্বতন্ত্র)।

বর্তমানে বৈধ প্রার্থীগন হলেন মাদারীপুর-১ আসনে ৩ জন, মাদারীপুর-২ আসনে ৩ জন এবং মাদারীপুর-৩ আসনে ৬ জন। এরা হলেন, মাদারীপুর-০১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী তোফাজ্জেল হোসেন খান, জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিক। মাদারীপুর-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান, ও বাংলাদেশ কংগ্রেস পার্টির সুবল চন্দ্র মজুমদার। মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্রপ্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, তৃনমূল বিএনপির প্রার্থী প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস ও জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল খালেক।

মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও গত রবিবার (৪ ডিসেম্বর) ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রসিদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!