1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

পুলিশ-সাংবাদিককে পিপিই, মাস্কসহ নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টে রিট

  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০, ৬.০৪ পিএম
  • ১২২০ জন সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জরুরি দায়িত্ব পালনকারী পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের পিপিই, মাস্কসহ নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জে আর খান রবিন সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। চলতি সপ্তাহে যেকোনো দিন এই রিট আবেদনের ওপর শুনানি করা হবে বলে জানান ওই আইনজীবী।

রিট আবেদনে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের পিপিইসহ নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের কোনো জবাব না পেয়ে এ রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী মো. জে আর খান রবিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!