1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে আলোচনা সভা

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৬.০২ পিএম
  • ৪১৫ জন সংবাদটি পড়েছেন।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

নারী ও শিশু স্বাস্থ্যঝুঁকির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধূমপান এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণ আইনটির প্রস্তাবিত সংশোধনী দ্রুত সংসদে উত্থাপন এবং চলতি সংসদ অধিবেশনেই পাসের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও বাসাবো কমিউনিটি সেন্টারে নারী মৈত্রীর আয়োজনে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে “প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নার্গিস রহমান।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নারী কাউন্সিলর আয়শা মোকাররম,(ওয়ার্ড নং ২২) এবং ফারজানা ইয়াছমিন বিপ্লবী (ওয়ার্ড নং ২, ৩, ৪)। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর প্রোগ্রামস ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর স্থানীয় সরকার প্রতিনিধি মাকছুদা শমশের (ওয়ার্ড নং ৫,৬,৭),মিনু রহমান (ওয়ার্ড নং ৮,৯,১০),ফারহানা ইয়াছমীন কুয়াশা (ওয়ার্ড নং (৬১,৬১,৬৩),সাথী আক্তার (ওয়ার্ড নং ৪৫, ৪৬, ৪৭)খালেদা আলম (ওয়ার্ড নং ৫২,৫৩,৫৪),শেফালী আক্তার (ওয়ার্ড নং ৫৫, ৫৬, ৫৭),নার্গিস মাহতাব,(ওয়ার্ড নং ১৬, ১৭, ২১ ),সাহিদা বেগম (ওয়ার্ড নং ৫৮, ৫৯, ৬০), নিলুফা ইয়াছমিন লাকী (ওয়ার্ড নং ৬৪,৬৫,৬৬) সহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি এবং নারী মৈত্রির নারী দলের নেত্রীবৃন্দরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নার্গিস রহমান বলেন, তামাক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। যেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। পরোক্ষ ধূমপানের কারনে নারীর প্রজনন ক্ষমতা হ্রাস, গর্ভপাত এবং সন্তান জন্মদানে মা ও শিশু উভয়ই মৃত্যুর মতো অনাকাংক্ষিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আমি তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের জোরালো দাবি জানাচ্ছি।

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী অনুমোদনের জন্য দৃষ্টি আকর্ষণ করে মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, প্রস্তাবিত সংশোধনী তামাক নিয়ন্ত্রণ আইন এর মূল উদ্দেশ্য হলো অধূমপায়ী ও নতুন প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করা। বিশেষ করে নারী ও শিশুদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করা । তরুন প্রজন্ম যাতে নতুন করে ধূমপানে আসক্ত হয়ে না পরে সেজন্য বিক্রয় কেন্দ্রে তামাক দ্রব্যের প্রদর্শনী ও খুচরা শলাকা বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া তামাকজাত পণ্য ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৪৪২ জন মানুষ। তাই এই মৃত্যুর মিছিল ঠেকাতে এবং পরোক্ষ ধূমপানের হাত থেকে জনসাধারণকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস করা জরুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!