1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

ঝাউদি ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৫৫ পিএম
  • ৩৬৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গবার(২০ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় সংগীত ও সবাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
দিনব্যাপী এ খেলার মধ্যে রয়েছে দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, রিলে রেইচ, চকলেট দৌড়,অংক দৌড়, গুপ্তধন উদ্ধার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, পল্লীগীতি, দেশাত্ববোধক গান, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।

মাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আন্তঃক্রিয়া সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় মাদারীপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন অনিক,মাদ্রা সরকারি বিদ্যালয়ের সভাপতি মোঃ সি এম শাহ-জামাল,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান মিন্টুসহ ১৫ বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষা-শিক্ষিকারাসহ স্হায়ী গন্যমান্য ব্যক্তিবর্গরা।বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!