1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ২.৫৪ পিএম
  • ৯৫৭ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের কালকিনিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে জাহাঙ্গীর সরদার (৬০) একজন নিহত হয়েছে।এসময় তার ছেলে ইমাম সরদার (১৮) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার ২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কালকিনি প্রানী সম্পদ অফিসের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর সরদার কালকিনি পৌরসভার ৫ নং ওয়াডের গ্রাম কৃষ্ণ নগর
গ্রামের মৃত আক্কেল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,আজ বেলা ১১ টার দিকে জাহাঙ্গীর সরদার তার ছেলে উপবৃত্তি সংক্রান্ত কাজে একটি মোটরসাইকেলযোগে সৈয়দ আবুল হোসেন কলেজে যান।সে ওই কলেজের একাদশ শ্রেনির ছাত্র। সেখানে কাজ শেষে তার বাসায় ফিরছিলেন।এসময় তাদের মোটরসাইকেলটি কালকিনি প্রানীসম্পদ অফিসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাবা ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীর সরদার মারা যান।এছাড়া তার ছেলেকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর মোঃ মুজিবর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর সরদারকে বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। আর ঘাতক ট্রাকটিকে জনতা আটক করেছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সততা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!