1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৪.৫২ পিএম
  • ২৩৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশব্যাপী এখন পর্যন্ত ১২৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর।

ঢাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন। ঢাকার ছাড়া অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা- নারায়ণগঞ্জে ২৩, মাদারীপুরে ১১, চট্টগ্রামে ২, কুমিল্লায় ১, গাইবান্ধায় ৫, চুয়াডাঙ্গায় ১, গাজীপুরে ১, জামালপুর ৩, শরীয়তপুরে ১, কক্সবাজারে ১, নরসিংদীতে ১, মৌলভীবাজারে ১, সিলেটে ১, রংপুরে ১ এবং ঢাকার মহানগরীর বাইরে চার উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে, এখন পর্যন্ত বাংলাদেশে ১৫টি জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

জেলা                                          আক্রান্ত

ঢাকা                                            ৬৮

নারায়ণগঞ্জ                                  ২৩

মাদারীপুর                                     ১১

চট্টগ্রাম                                          ২

গাইবান্ধা                                        ৫

জামালপুর                                     ৩

কুমিল্লা                                           ১

চুয়াডাঙ্গা                                        ১

গাজীপুর                                        ১

শরীয়তপুর                                     ১

কক্সবাজার                                     ১

মৌলভীবাজার                               ১

সিলেট                                           ১

রংপুর                                            ১

নরসিংদী                                        ১

সোমবার দুপুরে অনলাইনের মাধ্যমে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আবুল কালাম বলেন, ‘দেশে ১২৩ আক্রান্তের মধ্যে আইইডিসিআরের কাছে তথ্য আছে ১২১ জনের। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ১১ জনের। গত ২৪ ঘণ্টায় ৪৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন শনাক্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘যে জায়গায় একাধিক রোগী আছে সেটাকে ক্লাস্টার বলা হয়। ঢাকা মহানগর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর এই এলাকাকে ক্লাস্টার বলা হচ্ছে।’

অন্যায় ও দূর্নীতির  বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!