1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত , আহত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৫.১১ পিএম
  • ৭০৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের ঢাকাগামী বাসের চাপায় আকাশ আলী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরো ৪ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন
বলে জানা গেছে। এছাড়াও বাসের ১০/১২ জন যাত্রী সাধারণ ভাবে আহত হয়েছেন।

নিহত আকাশ আলী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গটিয়া কয়া গ্রামের মন্টু শেখের ছেলে।

শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ৫টি মোটরসাইকেল যোগে দশ জন যুবক ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলেন তারা। কেউ পাশের বাজারে গিয়েছিলেন চা খেতে গিয়েছিলেন। এসময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরো ৪ জন। এছাড়া বাসের কমপক্ষে ১০/১২ যাত্রী সাধারণ ভাবে আহত হয়েছে। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এছাড়া বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,‘দূর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এসময় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং বাসটিকে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শী আহাদ মুন্সী নামের এক যুবক বলেন,‘কুষ্টিয়া থেকে আসা লোকজস মুন্সীরবাজার এলাকার হাইওয়ের পাশে মোটরসাইকেল থামিয়ে কয়েকজন বিশ্রাম নিচ্ছিলেন। আবার কয়েকজন বাজারে গেছিলেন চা খেতে। এমন সময় বাসটি সড়ক থেকে পাশে এসে ওই মোটরসাইকেলগুলির উপর উঠায় দেয়। এসময় বাসটি সড়কের পাশের গাছপালার মধ্যে ঢুকে পড়ে। আমরা দৌড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় দেখি, আরো তিন/চার জন গুরুতর আহত। তাদের কাছের হাসপাতালে পাঠানো হয়। এসময় বাসের ১০/১২ জন যাত্রী আহত হয়েছে।’

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান,‘দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো এবং বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!