1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

“স্বাধীনতার বিপক্ষ শক্তি কখনোই চায়নি এ দেশ এগিয়ে যাক” — চীফ হুইপ

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৫.২৬ পিএম
  • ১২০৯ জন সংবাদটি পড়েছেন।

‘স্বাধীনতার বিপক্ষ শক্তি কখনোই চায়নি এ দেশ এগিয়ে যাক।
বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে।এ কারনেই তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচরে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন,’ তারেক জিয়া লন্ডন গিয়ে দেশ ও জনগনের কথা কখনো ভাবেনি। তার মায়ের দূরাবস্থাতেও সে মায়ের পাশে নেই। তাহলে দেশের জনগনের পাশে তারা কিভাবে থাকবে?’

এসময় চীফ হুইপ আরো বলেন,’ আওয়ামী লীগ দেশের জনগনের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে।’

মাদারীপুর এলজিডি’র নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, প্রকৌশলী মুজিবর রহমান শিকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: লতিফ মোল্লা,শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানসহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!