1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সাংবাদিককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা।

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০, ১১.০৬ এএম
  • ২২৩৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে সাংবাদিক মো. আবু সালেহ মুসা ওরফে রওসাদ কে মটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও শিবচরনিউজ২৪.কম এর স্টাফ করেসপন্ডেন্ট ।

রবিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের মালেরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে।এ বিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান,সাংবাদিক আবু সালেহ মুসা ওরফে রওসাদ ও তার বড় ভাই তানবির খানকে নিয়ে সাংবাদিক আবু সালেহ তার বাড়ি থেকে শিবচরে আসতে ছিলো।এসময় অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী ওই এলাকার যুবক খোকন শেখ তাদের ধাক্কা দেন। এতে তার মটরসাইকেল থাকা সহযাত্রীসহ সাংবাদিক আবু সালেহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।এরপর সাংবাদিক আবুসালেহ মৌখিক ভাবে এ ঘটনার প্রতিবাদ জানালে খোকন শেখ রামদা ও রড নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা করে ও তার বসতঘরের টিন কুপিয়ে ছিদ্র করে ফেলে।

এ বিষয়ে শিবচর থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি।এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!