1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শিশু ধর্ষিত,আটক ১

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৫.৪২ পিএম
  • ১৫৯১ জন সংবাদটি পড়েছেন।

শিহাবউদ্দিন,শিবচরনিউজ২৪

মাদারীপুরের শিবচরে এক শিশুকে (১২) ধর্ষণ করার অভিযোগে সালাউদ্দিন মাদবর(৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার মাদবরেচর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী বলে জানা যায়।

আটক সালাউদ্দিন মাদবর মানিকগঞ্জ জেলার শিবালয় থানার সোবাহান মাদবরের ছেলে। সে মাদবরচর লপ্তিকান্দি গ্রামে ওই শিশুটির পাশের বাড়িতে ভাড়া থেকে শ্রমিকের কাজ করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ওই শিশুকে ফুসলিয়ে বসতঘরে মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশুটি ভয় ও লজ্জায় কারো কাছে না বলে চুপ থাকে। পরবর্তীতে ১৫ই জুলাই ও ২৯ জুলাই একইভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।  কিছুদিন পর ওই মাদ্রাসা ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিবরণ দেন।

এরই প্রেক্ষিতে গতকাল (১লা সেপ্টেম্বর) ও শিক্ষার্থীর নানী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরে শিবচর থানা পুলিশের উপপরিদর্শক বিসনু হীরার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজ সকালে ধর্ষক সালাউদ্দিন মাদবরকে গ্রেফতার করেন।

শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান।গতকাল এ শিক্ষার্থীর নানীর অভিযোগের প্রেক্ষিতে আমারা সালাউদ্দিন নামে এক যুবককে আটক করতে সক্ষম হই।এ ব্যাপারে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!