1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২.৩৭ পিএম
  • ১৭০৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা বিতরণ করা হয়।

মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব শিকদারের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদবরেরচর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সোহাগ মিয়া, সহকারী প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামসহ শিক্ষক -শিক্ষার্থীরা।

গাছের চারা পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম,সাকিল রিয়া, ফাহমিদা, তারিন ও স্মৃতি বলেন, গাছের চারা পেয়ে আমরা খুব খুশি। বাড়িতে গিয়ে চারাগুলো লাগাব। এতে করে আমরা ছায়া ও অক্সিজেন পাব। ফল হলে সেগুলো আমরা খেতে পারব।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব চাষাবাদ এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে ফলদ ও ঔষধি বৃক্ষের উপকারিতা তুলে ধরেন মাদবরেরচর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সোহাগ মিয়া। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!