1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৫.৪৬ পিএম
  • ৯৭৪ জন সংবাদটি পড়েছেন।
সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের শিবচরে  পানিতে ডুবে হামিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের হাজী শুক্কুর হাওলাদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু হামিম ওই গ্রামের হানিফ মাদবরের ছেলে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের বাড়ির পূর্ব পাশে  ড্রেজার দ্বারা উত্তোলনকৃত বালু রাখার জায়গায় বৃষ্টির পানি ও ড্রেজারের পানি জমে কয়েকটি ডোবা ভরে যায়।দুপুরে শিশু হামিম সেখানে খেলতে গিয়ে ওই পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকে। দীর্ঘসময় পরে বাড়ির পেছনের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের পরিবারে খবর দেয়।পরে তারা হামিমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল  হাসপাতালে নেয়া হয়। তবে তার আগেই শিশুটির মৃত্যু হয়।
নিহত হামিমের প্রতিবেশি জয়নুল  জানায়,হামিম দুপুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে  আমরা খোঁজাখুঁজি করি এসময় তার মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখা যায়। পরে হামিমকে  উদ্ধার করে পাচ্চরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন, ঘটনাটি শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে।থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!